Header Ads

কিছু রকমারি নাস্তা




জর্দ্দা 
উপকরণ:
চাল ১ পট, কমলা ১টা, চিনি ২ পট, গুঁড়া দুধ আধা কাপ, পানি ২ পট, গোলাপ জল ২ টেবিল চামচ, জাফরান রং পরিমাণমত, ঘি আধা কাপ, মোরব্বা পেস্তা বাদাম পরিমাণমত, তেজপাতা, এলাচ, দারুচিনি ২/৩টি, কিসমিস ১ টেবিল চামচ, আনারস ছোট টুকরা করে ১ কাপ।

প্রণালী:
বাশমতি চাল ধুয়ে পানি ঝরিয়ে জর্দ্দার রং মাখিয়ে রাখুন। পাত্রে ঘি দিয়ে চাল এবং এলাচ, দারুচিনি, তেজপাতা এক সাথে ভুনতে হবে। পোলাউর মত রান্না করুন। চাল ফুটে গেলে চিনি দিন। শুকনা হয়ে গেলে নামানোর আগে মোরব্বা, কিসমিস পেস্তা বাদাম গুঁড়ো দুধে মাখিয়ে নিতে হবে। কমলা খোসা ছাড়িয়ে ১ টেবিল চামচ পরিমাণ দিন। পরে মাওয়া দিন।


বোরহানী
উপকরণ:
টকদই ১ কেজি, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ১টা, বিট লবণ সামান্য, দুধ ১ কাপ।

প্রণালী:
সব এক সাথে ১ গ্লাস পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। ফ্রিজে রেখে ঠাণ্ডা পরিবেশন করুন।


মিষ্টি বিস্কুট
উপকরণ:
বাটার ১০০ গ্রাম, ডালডা ৫০ গ্রাম, চিনি পাউডার পৌনে ১ কাপ, ভেনিলা আধা চা চামচ, ময়দা ২ কাপ, ডিম ১টা, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ।

প্রণালী:
বাটার, ডালডা, চিনি, ডিম আধা দিতে হবে বাকী বাধা ব্রাশ করার জন্য রাখতে হবে। বিটার দিয়ে বিট করতে হবে। ভালো করে বিট করতে হবে। ময়দা, ভেনিলা, গুঁড়া দুধ হাতে মিশাতে হবে। মোল্ডে তেল মেখে ছোট ছোট গোল গোল করে ডো নিয়ে চারিদিকে বিছিয়ে দিতে হবে। ১৮০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপে ২০ থেকে ২৫ মিনিট বেক করতে হবে উপর থেকে ২ নাম্বার রেকে। কোকো পাউডার মেশালে চকলেট বিস্কুট হবে আর বাদাল দিলে বাদাম বিস্কুট হবে।


লোনতা বিস্কুট
উপকরণ:
বাটার ৫০ গ্রাম, ডালডা ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, এলাচির গুঁড়া সামান্য, ডিম ১টা, কালো জিরা পরিমাণমত, ময়দা ১ কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ।

প্রণালী:
বাটার, ডালডা, চিনি, লবণ, ডিম, এলাচির গুঁড়া এক সাথে বিটার দিয়ে বিট করতে হবে। ময়দা, গুঁড়া দুধ, কালো জিরা হাতে মিশাতে হবে। খামির করে ফ্রিজে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট। বেলার মত হলে বের করে পলিথিনে রেখে বেলতে হবে। কাটা চামচ দিয়ে দাগ কেটে গোল সেফ করে ট্রেতে নিয়ে ১৮০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপে ১৫ থেকে ২০ মিনিট বেক করতে হবে।


নান রুটি

উপকরণ:
ময়দা ২ কাপ, বেকিং পাউডার ২ চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ ১ চা চামচ, ঘি ১ চা চামচ, পানি পরিমাণমত।

প্রণালী:
ময়দা, বেকিং পাউডার, চিনি, লবণ পানি দিয়ে মাখতে হবে। খুব ভালো করে মাখিয়ে উপরে ঘি দিয়ে রেখে দিতে হবে ১ ঘণ্টা। ১ ঘণ্টা পর গোল গোল করে বেলে হিটারে সেকতে হবে। সেকা রুটির উপরে ঘি এর ব্রাশ দিতে হবে।


প্লেন কেক

উপকরণ:
ময়দা ১ কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, ভেনিলা আধা চা চামচ, চিনি ১ কাপ, বাটার অয়েল (গলানো) আধা কাপ, ডিম ৩টি।

প্রণালী:
ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিতে হবে। বিটার দিয়ে সাদা অংশ ফোম করতে হবে। চিনি দিয়ে বিট করতে হবে। কুসুম মিশাতে হবে। চামচ দিয়ে বাটার অয়েল, ময়দা, বেকিং পাউডার, ভেনিলা, গুঁড়া দুধ মিশাতে হবে। মোল্ডে কাগজ বিছিয়ে তেল মেখে ১৬০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপে ৩০ থেকে ৪০ মিনিট বেক করতে হবে। কেক বেক হয়ে গেলে কেক সিরাপ দিতে হবে। চিনি ৪ টেবিল চামচ, ১ কাপ পানি জাল দিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে কেক সিরাপ।

No comments

Powered by Blogger.