মুরগীর মাংসের রকমারি (তৃতীয় পর্ব)
সরষে মুরগী
উপকরণ:
মুরগী ৫০০ গ্রাম, সরষে বাটা ৩
টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ মোটা করে কাটা
আধা কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, সরষের তেল ২ টেবিল চামচ, লবণ ও হলুদ আন্দাজমত, পোস্তদানা
বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৩/৪টা।
প্রণালী:
সরষে বাটা আর কাঁচা মরিচ বাদে
সব উপকরণ একসাথে মেখে ৩০ মিনিট রাখুন। এবার ফ্রা্ইপ্যানে ঢেলে দিয়ে ঢেকে দিন। চুলায়
১৫ মিনিট রেখে ঢাকনা তুলে অর্ধেক সরষে বাটা দিয়ে আবার ঢেকে দিন। আবার ১০ মিনিট পর ঢাকনা
তুলে বাকি সরষে বাটা দিয়ে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রাখুন। হয়ে এলে নামিয়ে ফেলুন।
গ্রিন চিকেন
উপকরণ:
হাড় ছাড়া চিকেন ১ কেজি, টক দই
২০০ গ্রাম, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচম, রসুন বাটা ২ চা চামচ, তেল পরিমাণমত, কাঁচা মরিচ
৮/১০টা, ধনে পাতা বাটা ১ কাপ, চিনি সস পরিমাণমত, লবণ আন্দাজমত।
প্রণালী:
চিকেন সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।
কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন বাটা দিয়ে কষান। দই দিন। এবার চিলি সস, লবণ দিয়ে কিছুক্ষণ
নাড়ার পর চিকেন ঢেলে দিন। ধনেপাতা বাটা দিন। ১০ মিনিট ঢেকে রাখুন। এবার কাঁচা মরিচ
দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
চিকেন তন্দরী
উপকরণ:
মুরগী ১টি, গুঁড়া মরিচ ১ চা চামচ,
আদা বাটা ১ চা চামচ, তেল ৪ টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, ঘি ১ টেবিল চামচ, ধনে,
জিরা আধা চা চামচ, জাফরান রং সামান্য, গরম মশলা পাউডার ১ চা চামচ, লবণ পরিমাণমত (এলাচ
দারুচিনি জয়ফল, জয়ত্রি, কাবার চিনি)।
প্রণালী:
মুরগী ৪ টুকরো করে কেটে ধুয়ে
পানি ঝরিয়ে নিন। মুরগী কেচে লম্বা দাগ কেটে জাফরান রং এবং লেবুর রস মাখুন। এরপর বাকি
তেল, ঘি, মশলা মাখিয়ে একঘণ্টা রাখুন। ওভেনে অথবা কয়লায় সেকতে দিন। ওভেনে ১৮০ ডিগ্রী
তাপে ১৫ থেকে ২০ মিনিট বেক করুন। বেক করার পর আগুনে ঝলসে নিন।
চিকেন দো পেঁয়াজা
উপকরণ:
মুরগী ১টি ১কেজি, আদা বাটা ২
টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, গুঁড়া মরিচ ১ চা চামচ,
হলুদ গুঁড়া ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, জিরা গুঁড়া/বাটা ১ চা চামচ, তেল ৪ টেবিল
চামচ, ঘি ২ টেবিল চামচ, আস্ত এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ৩/৪টি, লবণ পরিমাণমত,
পেঁয়াজ কুচি ১কাপ, মাওয়া ১
টেবিল চামচ।
প্রণালী:
মুরগী
ছোট টুকরা করে কেটে ধুয়ে নিন। সব মসলা এবং তেল মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন। ১ ঘণ্টা পর
রান্না করতে হবে অল্প আঁচে একটু সময় নিয়ে। মুরগী আধা হয়ে এলে পেঁয়াজ কুচি দিন। নামানোর
আগে টমেটো সস দিন। পরিবেশন করার পূর্বে মাওয়া দিন।
শাহী
কোরমা
উপকরণ:
মুরগী
১টি, ঘি আধা কাপ, টকদই আধা কাপ, বেরেস্তা পেঁয়াজ আধা কাপ, দুধ আধা কাপ, এলাচ, দারুচিনি,
তেজপাতা ২/৩টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা ২ টেবিল
চামচ, পোস্ত দানা বাটা ১ চা চামচ, কাঠ বাদাম বাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমত, আলু।
প্রণালী:
মুরগী
টুকরা করে কেটে ধুয়ে টক দই মাখিয়ে রাখুন ১ ঘণ্টা। ঘিতে সব বাটা মশলা এবং গরম মশলা একসাথে
ভুনতে হবে। ভুনা হয়ে গেলে মুরগী, আলু দিন। দুধ দিতে হবে আধা কাপ, নামানোর পাঁচ মিনিট
আগে বেরেস্তাগুলো হাতে ভেঙ্গে দিন। তেল উপরে উঠে আসলে নামিয়ে ফেলুন।

No comments