Header Ads

পালংশাক ঘণ্ট

পালং শাক



উপকরণ:

পালংশাক ২ গোছা, ভাইটাল চাঙ্ক আধা প্যাকেট, পেঁয়াজ (বড়) ২টি (কুচানো), রসুন ৪ কোয়া (কুচানো), কাঁচা মরিচ ২/৪টা, ঘি ১ চামচ, লবণ, জিরে ও শুকনো মরিচ ভেজে গুঁড়া করা প্রয়োজনমতো, ভাইটাল তেল আন্দাজমতো।


প্রণালী:

পালংশাক বেছে ভালো করে ধুয়ে সিদ্ধ করে বেটে নিন। একটা পাত্রে গরম পানিতে চাঙ্কগুলো ভিজিয়ে পাঁচ মিনিট রাখুন। কড়াইতে তেল গরম করুন। এতে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভাজতে থাকুন। ভালো করে ভাজা হলে পালংশাক বাটা ঢেলে দিন। গরম পানি থেকে চাঙ্কগুলো তুলে চিপে পানি বের করে কড়াইতে দিয়ে নাড়তে থাকুন। প্রয়োজনে সামান্য গরম পানি দিতে পারেন। এতে লবণ, কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে শাকের ঘণ্ট নামিয়ে নিন। উপরে টক দই ঢেলে ও ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.