চাইনিজ ফ্রাইড রাইস
| চাইনিজ ফ্রাইড রাইস |
উপকরণ:
সরু সিদ্ধ চাল ৩০০/৩৫০ গ্রাম,
ডিম ৪টি, চিংড়ি মাছ ২০০/২৫০ গ্রাম, পেঁয়াজ গাছ ১৫০ গ্রাম, কড়াইশুঁটির দানা ১ কাপ, গাজর
৩টি, বিন ১০০ গ্রাম, আজিনোমোটা ১ চামচ, সয়াসস ২ চামচ, মরিচ কুচানো কাটা ২/৩টি, পেঁয়াজ
১টি, বাদাম তেল ৭৫ গ্রাম, লবণ প্রয়োজনমতো।
প্রণালি:
বিন ও গাজর ছোট টুকরো করে কেটে
নিন। এর সঙ্গে কড়াইশুঁটির দানা মিশিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হলে পানি ঝরিয়ে নিন। চিংড়ি
মাছের খোসা ও মুড়ো বাদ দিয়ে ধুয়ে সিদ্ধ করে নিন। প্রায় সিদ্ধ ও কিছুটা শক্ত থাকতে পানি
ঝরিয়ে থালায় ছড়িয়ে রাখুন।
এবার ডেকচিতে ৪/৫ চামচ তেল গরম
করে ওতে ডিম ফেটিয়ে ঢেলে দিন। জমতে শুরু করলেই খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেঙে কুচো কুচো
করে তুলে নিন। ঐ পাত্রে আবার ৪/৫ চামচ তেল গরম করে বিন, গাজর, কড়াইশুঁটি আর চিংড়ি মাছ
সিদ্ধ দিয়ে ভাজা ভাজা করে তুলে নিন। এবার অবশিষ্ট তেলটুকু গরম করে পেঁয়াজ, পেঁয়াজ গাছ
ও মরিচ কুচানো দিয়ে নেড়েচেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে ভাত দিয়ে সাবধানে নেড়েচেড়ে ওতে
ডিম, সবজি ও মাছভাজা মিশিয়ে, সয়া সস ও আজিনোমোটো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
No comments