Header Ads

পটলের পাতুরি





উপকরণ:

পটল ৫০০ গ্রাম, সরষে ৫০ গ্রাম, পোস্ত ৫০ গ্রাম, কাঁচা মরিচ ৬-৭টা, নারিকেল একটির চারভাগের একভাগ, লবণ পরিমাণমতো, তেল প্রয়োজনমতো, চিনি আন্দাজমতো।


প্রণালি:

পটল লম্বালম্বি করে কেটে কড়াইতে তেল দিয়ে অল্প আঁচে সাঁতলে নিন। সব মশলা বেটে রাখুন। নারিকেলও বেটে নেবেন। পটল কড়াইতে ভেজে তুলে নারকেল বাটা দিন। নারিকেল একটু ভেজে বাটা মশলাটাও দেবেন। বেশ করে কষে নিন। তেল ছাড়া ছাড়া হলে এলে সাঁতলানো পটলটা দেবেন। লবণ, চিনি ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ভালো করে ফুটে উঠলে কড়াই নামিয়ে রাখুন।

No comments

Powered by Blogger.