Header Ads

ডিমের পরোটা

ডিমের পরোটা



উপকরণ:

ময়দা ২৫০ গ্রাম, পেঁয়াজ ২-৩টি (কুচানো), ডিম ৪-৫টি, লবণ সামান্য, কাঁচা মরিচ ২-৩টি (কুচানো), বাদামতেল প্রয়োজনমতো।


প্রণালি:

ময়দায় লবণ, কুচানো পেঁয়াজ, কাঁচা মরিচ ও সামান্য বাদামতেল দিয়ে পানি ঢেলে মাখুন। একটা পাত্রে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিন। মেখে রাখা ময়দায় ডিমটা ঢেলে আবার ঠেসে ঠেসে মাখুন। এবার লেচি কেটে, তেল দিয়ে পরোটা বেলুন। তাওয়ায় তেল দিয়ে একটা একটা করে পরোটা ভেজে তুলুন। তরকারি অথবা কুচানো পেঁয়াজ ও শশাসহ গরম পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.