 |
| শ্রিম্প চপ (টেম্পুরা) |
উপকরণ:
চিংড়ি ৪টি, লেবুর রস ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, আলু ২টি (সেদ্ধ), পেঁয়াজ ১টি (কুচি করা), আদাকুচি আধা চা-চামচ, রসুনকুচি আধা চা-চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, জিরা ২ টেবিল চামচ, শুকনা মরিচ ৬টি, এলাচি ৩টি, দারুচিনি ১টি, লবঙ্গ ৪টি, বিস্কুটের গুঁড়া প্রয়োজনমতো, ডিম ১টি, লবণ স্বাদমতো, সাদা তেল ভাজার জন্য।
প্রণালি:
চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়ে মাথা বাদ দিয়ে দিতে হবে। চিংড়ি মাছের পিঠটা চিরে নিন। এবার মাছগুলো লবণ, লেবুর রস, গোলমরিচের গুঁড়া দিয়ে ১৫ মিনিট মেরিনেট করে রাখতে হবে। ধনে, জিরা, শুকনো মরিচ, এলাচি, দারুচিনি, লবঙ্গ শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নিতে হবে। তেল গরম করে তার মধ্যে পেঁয়াজকুচি, আদাকুচি, রসুনকুচি দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিন। তারপর এর মধ্যে ভাজা মসলা মিশিয়ে নামাতে হবে। চিংড়ি মাছ নিয়ে তার চারদিকে আলুর পুরটা দিয়ে চপের আকারে গড়ে নিতে হবে। ডিম ফেটিয়ে তার মধ্যে সামান্য লবণ মিশিয়ে নিতে হবে। চিংড়ির চপগুলো ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে নিন। এভাবে ২ বার করতে হবে। সাদা তেল গরম করে চপ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে শ্রিম্প চপ।
(সূত্র: প্রথম আলো)
No comments