 |
| ফ্রায়েড ভেজ মোমো |
উপকরণ:
ময়দা মাখার জন্য: ময়দা ১ কাপ, লবণ স্বাদমতো, গরম পানি প্রয়োজনমতো, সাদা তেল ১ টেবিল চামচ।
পুরের জন্য: গ্রেট করা গাজর সিকি কাপ, গ্রেট করা ক্যাপসিকাম সিকি কাপ, গ্রেট করা বাঁধাকপি সিকি কাপ, গ্রেট করা স্কোয়াশ সিকি কাপ, বড় পেঁয়াজকুচি ১টি, রসুন থেঁতো ৭-৮ কোয়া, আদাবাটা আধা চা-চামচ, কাঁচা মরিচের কুচি ৩-৪টি, পেঁয়াজপাতার কুচি সিকি কাপ, সাদা তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।
প্রণালি:
প্রথমে ময়দার সঙ্গে লবণ মিশিয়ে নিয়ে তাতে সাদা তেল মেশাতে হবে। এবারে গরম পানি দিয়ে ময়দা মেখে নিতে হবে। পুরের সব উপকরণ অল্প তেলে ভেজে নিতে হবে। এরপর ময়দা থেকে অল্প লেচি নিয়ে পাতলা করে লুচি বেলতে হবে। এর মাঝখানে এক চামচ করে সবজির মিশ্রণ দিয়ে লুচিটা ভাঁজ করে ধারগুলো আটকে দিয়ে মোমো তৈরি করে নিতে হবে। এরপর গরম তেলে ভেজে নিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার ভেজ মোমো।
(সূত্র: প্রথম আলো)
No comments