Header Ads

ফুচকা

ফুচকা

উপকরণ: 
ময়দা আধা কাপ, সুজি ১ কাপ, তালমাখানা ১ চা-চামচ, তেল ১ চা-চামচ, পানি পরিমাণমতো, মটর ১ কাপ, সেদ্ধ আলু ২টি, বিটলবণ ১ চা-চামচ, কাঁচা মরিচের কুচি ১ টেবিল চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, পরিবেশনের জন্য সেদ্ধ ডিম, পেঁয়াজকুচি, শসাকুচি, তেঁতুলের পানি (তেঁতুলের পিউরি, চিনি, জিরাগুঁড়া, বিটলবণ, চিলি, ফ্ল্যাকসের মিশ্রণ), বিটলবণ, চিলি ফ্ল্যাকস।

প্রণালি: 
ময়দা, সুজি, তালমাখনা, সামান্য তেল ও পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন। ১০ মিনিট ঢেকে রাখুন। পাতলা করে রুটি বেলে নিতে হবে। এবার গোল কুকিজ কাটার দিয়ে কেটে নিন। ডুবো তেলে ভেজে নিন। সেদ্ধ আলু চটকে নিন। সেদ্ধ মটরের সঙ্গে আলু, বিটলবণ, কাঁচা মরিচকুচি, জিরাগুঁড়া মিশিয়ে ফুচকার ভেতর ঢুকিয়ে নিন। ফুচকার ওপর পেঁয়াজকুচি, শসাকুচি, বিটলবণ, চিলি ফ্ল্যাকস, সেদ্ধ ডিমের কুচি ও তেঁতুলের পানি দিয়ে পরিবেশন করুন।

সূত্র: প্রথম আলো

No comments

Powered by Blogger.