প্যাঁচানো আলু
উপকরণ:
বড় আলু ৬টি, বিটলবণ ১ চা-চামচ, শাশলিক কাঠি ৬টি, তেল ভাজার জন্য, টমেটো সস (পরিবেশনের জন্য)।
মিশ্রণের জন্য:
ময়দা ১ কাপ, মরিচগুঁড়া আধা চা-চামচ, পানি পোনে ১ কাপ।
প্রণালি:
আলু পরিষ্কার করে দুই পাশে কেটে শাশলিক কাঠিতে ঢুকিয়ে নিন। কাঠি ঘুরিয়ে ঘুরিয়ে আলু পাতলা করে কাটুন। যেন মোটা না হয়। মিশ্রণে গড়িয়ে ডুবো তেলে বাদামি করে ভাজুন। এর ওপর বিটলবণ ও টমেটো সস দিয়ে পরিবেশন করুন।
সূত্র: প্রথম আলো
No comments