Header Ads

চাপ রোল

চাপ রোল

উপকরণ: 
গরুর ভূড়ি ১ কেজি, পেঁয়াজকুচি আধা কাপ, আদাবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, জিরা–ধনের গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, তেল ২ টেবিল চামচ।

রোলের জন্য উপকরণ: 
ময়দা দেড় কাপ, লবণ আধা চা-চামচ, তেল ১ চা-চামচ, কুসুম গরম পানি পরিমাণমতো।

পরিবেশনের জন্য: 
টক দই, শসাকুচি, গাজরকুচি।

প্রণালি: 
ময়দার সঙ্গে লবণ, তেল , কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করুন। পাতলা রুটি বেলে তেলে ভেজে নিন। গরুর ভূড়ি (অনেকে বটও বলেন) ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। ছোট ছোট টুকরা করে সেদ্ধ করে নিন। তেলে সব মসলা, পেঁয়াজকুচি, সেদ্ধ ভট ভাজুন। গরমমসলা ও জিরাগুঁড়া দিয়ে নামিয়ে নিন। ভাজা পরোটার ভেতর ফেটানো টক দই, ভাজা ভট, গাজর ও শসাকুচি দিয়ে রোল বানিয়ে পরিবেশন করুন।

সূত্র: প্রথম আলো

No comments

Powered by Blogger.