Header Ads

কলিজার ঝালমুড়ি

কলিজার ঝালমুড়ি

উপকরণ: 
মুরগির গিলা-কলিজা ২৫০ গ্রাম, আদা, রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, গরমমসলা, জিরা, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ।

পরিবেশনের জন্য: 
মুড়ি ২৫০ গ্রাম, কাঁচা মরিচকুচি ২ টেবিল চামচ, সরিষার তেল ১ চা-চামচ, ধনেপাতার কুচি ১ টেবিল চামচ, আদাকুচি ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, লেবুর কুচি আধা চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, টমেটোকুচি ১ টেবিল চামচ, ভাজা কলিজা– গিলা ২০০ গ্রাম।

প্রণালি: 
মুরগির কলিজা ছোট ছোট টুকরা করে নিন। তেলে পেঁয়াজকুচি ও সব মসলা কষিয়ে কলিজা দিয়ে ভাজুন। কলিজা সেদ্ধ হয়ে রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। মুড়ির সঙ্গে ভাজা কলিজা ও বাকি সব উপকরণ মেখে পরিবেশন করুন।

সূত্র: প্রথম আলো

No comments

Powered by Blogger.