শাহি ক্ষীর
| শাহী ক্ষীর |
উপকরণ:
চিনি গুঁড়া চাল ৫০ গ্রাম (২ ঘণ্টা ভেজানো এবং গুঁড়া করা, তবে মিহি গুঁড়া নয়), দুধ ২ লিটার (ফুটানোর জন্য), চিনি ৭৫ গ্রাম (অথবা স্বাদমতো), সবুজ এলাচিগুঁড়া আধা চা-চামচ, গোলাপজল ১ চা-চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, চিরঞ্জি (তরমুজের সাদা বীজ) অথবা কাজু বাদাম ১ টেবিল চামচ, কিছু গোলাপের পাপড়ি ও তবক সাজানোর জন্য।
প্রণালি:
দুধ ফুটিয়ে নিন, ফুটন্ত দুধে গুঁড়া করা চাল যোগ করুন। ক্রমাগত নাড়তে থাকুন, যাতে জমাট বেঁধে না যায়। মিশ্রণটা ঘন হয়ে এলে এবং চাল সেদ্ধ হয়ে গেলে চিনি যোগ করুন। চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। চিরঞ্জি ও কিশমিশ যোগ করুন। একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করুন। তবক, চিরঞ্জি ও গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিন। পছন্দমতো ঠান্ডা বা গরম পরিবেশন করুন।
সূত্র: প্রথম আলো
No comments