মাটন গালাওয়াতি
| মাটন গালাওয়াতি |
উপকরণ:
খাসির মাংসের কিমা ১ কেজি, কাঁচা পেঁপেবাটা ২০০ গ্রাম, আদা–রসুনবাটা ২ টেবিল চামচ, কাজুবাটা ১ টেবিল চামচ, পোস্তবাটা ১ টেবিল চামচ, ভাজা পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া ২ টেবিল চামচ, এলাচি–লবঙ্গ–দারুচিনি–জায়ফল–জয়ত্রী–কাবাব চিনি একসঙ্গে মিহি গুঁড়া করা, দই ১ টেবিল চামচ, লাল মরিচগুঁড়া ২-৩ চা–চামচ, ভাজা ছোলার বেসন, কেওড়াজল ৩-৪ চা চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালি:
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে ৪-৫ ঘণ্টা রাখুন। এরপর এই ম্যারিনেট করা মিশ্রণের ঠিক মাঝ বরাবর কয়লার একটি ছোট বাটি রেখে ধোঁয়া করুন। খানিকটা ঘি ঢেলে সঙ্গে সঙ্গে ঢেকে ফেলুন। আরও ১০-১৫ মিনিট রাখুন। মৃদু তাপে ননস্টিক প্যানে কাবাব করুন। সবুজ চাটনির সঙ্গে পরিবেশন করুন।
সূত্র: প্রথম আলো
No comments