Header Ads

জাফরানি সবজি কাবাব

জাফরানি সবজি কাবাব

উপকরণ: 
মুলা ৪০০ গ্রাম, বেসন ৬০ গ্রাম, এলাচি ৫টি, লবঙ্গ ৫টি, দারুচিনির গুঁড়া আধা চা-চামচ, কালিজিরা ২ চা-চামচ, পোস্তদানা ৩ চা-চামচ, নারকেলকুচি ৬০ গ্রাম, দই ৩ চা-চামচ, ব্রেড ক্রাম্ব সিকি কাপ, পেঁয়াজ বেরেস্তা ৬০ গ্রাম (পেঁয়াজ ঘিয়ে ভেজে গুঁড়া করা), জাফরান ১ চিমটি, তেল ভাজার জন্য ও লবণ স্বাদমতো।

প্রণালি: 
মুলার পাতা ও গোড়ার দিক কেটে ফেলুন, কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করুন। এরপর লবণ পানিতে ২০ মিনিট সেদ্ধ করুন। ঝাঁজরিতে রেখে দিন, পানি ঝরতে থাকবে ও ঠান্ডা হবে। এর মধ্যে সব শুকনা মসলা গুঁড়া করে নিন এবং বেসন ভুনে নিন। সব শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মুলা ঠান্ডা হয়ে এলে ও পানি ঝরে গেলে চূর্ণ করে নিন (সূক্ষ্মভাবে নয়)। সব উপকরণ মিশিয়ে নিন। মিশ্রণটা পানি পানি হয়ে গেলে (মুলায় পানির পরিমাণ বেশি থাকলে এ রকম হতে পারে) আরও ব্রেড ক্রাম্ব যোগ করুন। কাবাবের আকৃতি তৈরি করে তেলে ভাজুন। ধনেপাতা, কাঁচা মরিচ ও নারকেলকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


সূত্র: প্রথম আলো

No comments

Powered by Blogger.