Header Ads

মোহন পোলাও

মোহন পোলাও

উপকরণ
বাসমতী চাল ৫০০ গ্রাম, ঘি ৫ টেবিল চামচ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, আমন্ড বাদামকুচি ৪ টেবিল চামচ, কিশমিশ ৪ টেবিল চামচ, মিছরি ২৫০ গ্রাম, গরমমসলা বেশ কিছুটা, তেজপাতা ২টি, জল চালের দ্বিগুণ পরিমাণ, জাফরান সামান্য, দুধ ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও গন্ধলেবুর রস ৩ টেবিল চামচ।

প্রণালি
দেড় কাপ জলে মিছরি, গোটা গরমমসলা, বেশ কিছুটা কিশমিশ দিয়ে ফোটান। গরম জলে ভেজানো জাফরান সামান্য দিন। এই কিশমিশের শিরা আলাদা রাখুন। চাল ধুয়ে শুকিয়ে নিন। পাত্রে ঘি দিন। তেজপাতা, গরমমসলার ফোড়ন দিন। পেঁয়াজকুচি দিন। লালচে রং ধরলে চাল দিন। ভালো করে নাড়াচাড়া করুন। লবণ, বাদাম, কিশমিশ, দুধ দিয়ে ভালো করে মেশান। কম আঁচে রান্না করুন। জল, কিশমিশের শিরা দিয়ে ঢেকে দিন। জল শুকিয়ে ভাত ঝরঝরে হলে বাকি কিশমিশ, গন্ধলেবুর রস দিয়ে নামিয়ে নিন।

সূত্র: প্রথম আলো

No comments

Powered by Blogger.