ব্রেডক্রাম্বড ফিশ কাবাব
উপকরণ: মাছের ফিলে ৬ টুকরা, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব ১ কাপ, ময়দা ১ কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, চিলি ফ্লেক্স আধা চা-চামচ, ডিম ১টি, মাখন ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।
প্রণালি: প্রথমেই ময়দাতে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে মেখে উঠিয়ে রাখুন। এবার মাছের ফিলেতে মাস্টার্ড পেস্ট, আদাবাটা, রসুনবাটা, মরিচগুঁড়া, লবণ, লেবুর রস, চিলি সস দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখুন। এবার মাখানো ময়দায় মাছগুলো গড়িয়ে, ফেটানো ডিমে মেখে তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে ব্রেডক্রাম্বে মেখে রাখা মাছগুলো ভাজতে থাকুন। মাছ সোনালি রং হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ব্রেডক্রাম্বড ফিশ কাবাব।
Hi Greetings!
ReplyDeleteThanks for sharing this informative post.
Daily Bangladesh is an online news portal.To get regular updates visit https://www.daily-bangladesh.com/
Thank you.