Header Ads

চিকেন সসেজ

 


উপকরণ:
হাড়ছাড়া চিকেন ৩০০ গ্রাম, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, চিলি ফ্লেক্স ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ২ চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, ময়দা ২ চা-চামচ, ডিম ১টি।

প্রণালি:
একটি ব্লেন্ডারে ওপরের সব উপকরণ দিয়ে ব্লেন্ড করতে হবে। এই মিশ্রণ আঠালো হবে। হাতে তেল নিয়ে লম্বা গোল আকার দিন। ফয়েল পেপারের মধ্যে ভালো করে পেঁচিয়ে গরম পানিতে ১০ মিনিট সেদ্ধ করুন। সেদ্ধ করার পর নামিয়ে নিয়ে বরফের পানিতে রাখুন। এভাবে সসেজ ৬ মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।

No comments

Powered by Blogger.