Header Ads

ওটস ব্রেড টোস্ট

 


উপকরণ: 
ওটস ১ কাপ, ময়দা ৪ টেবিল চামচ, পাউরুটির টুকরা ৮টি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, লবণ সোয়া চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, পানি আধা কাপ, তেল ভাজার জন্য।

প্রণালি: 
ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার, লবণ, চিনি ও পানি মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। পাউরুটির চারপাশের অংশ কেটে গোল অথবা তিন কোনা আকারে কাটুন। এবার টুকরাগুলো ময়দার মিশ্রণে ডুবিয়ে ওটসে গড়িয়ে নিন। যাতে প্রতিটি টুকরার চারপাশে ওটস জড়িয়ে যায়। এবার গরম তেলে দুই পাশ বাদামি করে ভেজে নিন।

No comments

Powered by Blogger.