Header Ads

রুটির মচমচে টোস্ট

 


উপকরণ: 
পাউরুটি ৮ টুকরা, ময়দা পৌনে ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, চিজ ২ টেবিল চামচ ও তেল ভাজার জন্য।

প্রণালি: 
পাউরুটির প্রতিটি টুকরার চারপাশের বাদামি অংশ কেটে নিন। এবার ৬ টুকরা পাউরুটির প্রতিটি ২ বা ৪ ভাগে কেটে রাখুন। বাকি ২ টুকরা ছোট ছোট করে টুকরা করে নিন। ময়দা, চিনি, চিজ ও সামান্য পানি দিয়ে মিশ্রণ তৈরি করুন। পাউরুটি মিশ্রণে ডুবিয়ে নিন। এরপর ছোট ছোট টুকরা করা পাউরুটিতে জড়িয়ে নিন। ডুবো তেলে দুই পাশ বাদামি করে ভাজুন।

No comments

Powered by Blogger.