সবজি চিংড়িতে ডিমসাম
ডোয়ের উপকরণ:
ময়দা দেড় কাপ, লবণ পরিমাণমতো, ফেটানো ডিম একটি।
পুরের উপকরণ:
চিংড়ি (মাঝারি) ১০টি, চিংড়ি পেস্ট আধা কাপ, বরবটিকুচি ৩ টেবিল চামচ, গাজরকুচি ৩ টেবিল চামচ, ফুলকপি মিহিকুচি ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ মিহিকুচি ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ ও তেল ১ চা-চামচ।
প্রণালি:
ময়দা, লবণ, পানি ও ডিম মেখে ডো তৈরি করে নিন। ছোট ছোট রুটি তৈরি করে রাখুন। মাঝারি আকারের চিংড়িতে সামান্য সয়া সস ও লেবুর রস মেখে রাখুন। বাকি সয়া সস, চিংড়ি পেস্ট, সবজিকুচি ও অন্যান্য উপকরণ একসঙ্গে মিশিয়ে রুটির ভেতরে ঢুকিয়ে ওপরে একটি চিংড়ি দিয়ে দিন। ডিমসাম তৈরি করে ভাপে সেদ্ধ করুন।
No comments