Header Ads

সবজি পুরে টরটিলা

 


উপকরণ: 
সেদ্ধ আলু (চটকানো অথবা ছোট টুকরা করা) ৩টি, গাজর (টুকরা করা) ২টি, সবুজ মটর আধা কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, চিনাবাদাম ২ টেবিল চামচ, মিষ্টি জিরা ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ ও তেল ১ টেবিল চামচ।

টরটিলার উপকরণ: 
ময়দা দেড় কাপ, লবণ সামান্য, তেল ১ চা-চামচ।

প্রণালি: 
ময়দার সঙ্গে তেল, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন। রুটি বেলে তাওয়া বা প্যানে ছেঁকে রাখুন, তেলে মিষ্টি জিরা ও বাদাম ভেজে বাকি উপকরণ দিয়ে নাড়ুন। এবার বাকি উপকরণ দিয়ে নাড়ুন। কয়েক মিনিট পর চুলা থেকে নামিয়ে নিন। রুটির ভেতর সবজি পুর ঢুকিয়ে পছন্দমতো ভাঁজ করে নিন।

No comments

Powered by Blogger.