Header Ads

ওটস ওয়েজেস

 


উপকরণ: 
আলু (মাঝারি) ৩টা, ময়দা ৩ টেবিল চামচ, কন৴ফ্লাওয়ার ১ টেবিল চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ওটস ১ কাপ ও তেল ভাজার জন্য।

প্রণালি: 
আলুর খোসা ফেলে লম্বা টুকরা (৮টি) করে নিন। আলুর টুকরা হালকা করে সেদ্ধ করে নিতে হবে। পানি ঝরিয়ে লবণ মেখে রাখুন। ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচগুঁড়া, টমেটো সস, লবণ ও অল্প পরিমাণে পানি দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সেদ্ধ আলু মিশ্রণে ডুবিয়ে ওটসে গড়িয়ে নিন। এবার ডুবো তেলে ভেজে নিন।

No comments

Powered by Blogger.