Header Ads

খেজুরের কেক

 


উপকরণ: 
খেজুর (বিচি ফেলে ছোট করে নেওয়া) সোয়া কাপ, ময়দা সোয়া কাপ, মাখন (গলানো) ১০০ গ্রাম, গুঁড়া চিনি সিকি কাপ, ডিম ২টি, তরল দুধ সিকি কাপ, ভ্যানিলা অ্যাসেন্স ১ চা-চামচ, বেকিং পাউডার ১ চা-চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, দারুচিনিগুঁড়া সিকি চা-চামচ ও লবণ আধা চা-চামচ।

প্রণালি: 
প্রথমে প্যানে খেজুরগুলো ঢেলে ১ কাপ পানি দিয়ে চুলায় বসান। ফুটে উঠলে সামান্য নেড়েচেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখুন। এবার কেক মোল্ডে মাখন মাখিয়ে নিন। কাগজ বিছিয়ে তৈরি করে নিন মোল্ডটি। ওভেন ১৮০ ডিগ্রিতে প্রি হিট করুন। পরিমাপ করার কাপে ময়দাসহ সব শুকনা উপকরণগুলো একসঙ্গে রাখুন। একটি বড় বোলে চিনি, মাখন ও ভ্যানিলা অ্যাসেন্স ভালো করে বিট করে নিন। তারপর ১টা ডিম, অর্ধেকটা ব্লেন্ড করা খেজুর, অর্ধেক দুধ ও অর্ধেক ময়দা হালকাভাবে মেশান। মেশানো হলে বাকি অর্ধেক উপকরণ একইভাবে মেশান। স্প্যাচুলা দিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে কেক মোল্ডে ঢেলে ১৮০ ডিগ্রিতে ৫০-৬০ মিনিট অথবা কেক না হওয়া পর্যন্ত বেক করুন। একটি টুথপিকের কাঠি ঢুকিয়ে দেখুন, কাঠি বের করার পর পরিষ্কার দেখলে ওভেন বন্ধ করে দিন। গরম ওভেনে ২০ মিনিট রেখে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.