ওয়াফেল
উপকরণ:
ময়দা ২ কাপ, বেকিং পাউডার ২ চা-চামচ, বেকিং সোডা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, চিনি ২ টেবিল চামচ, মাখন (লবণ ছাড়া) আধা কাপ, বাটার মিল্ক অথবা দুধ ২ কাপ, ডিম ২টি, ভ্যানিলা এসেন্স পরিমাণমতো।
প্রণালি:
সব কটি শুকনা উপকরণ একসঙ্গে মিশিয়ে ফেলুন। ডিমের সাদা অংশ আলাদা করে অন্য পাত্রে উঠিয়ে রাখুন। চিনি, মাখন, বাটার মিল্ক ও ডিমের কুসুম ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে শুকনা উপকরণগুলো মেশাতে হবে। ডিমের সাদা অংশ ফোম করে নিতে হবে। এরপর এই ফোমও মিশ্রণে ভালো করে মেশাতে হবে। প্রিহিট করা ওয়াফেল মেকারে মাখন ব্রাশ করে নিন। মিশ্রণটি ওয়াফেল মেকারে দিতে হবে। বাষ্প বের হলে মেশিনটি সাবধানে কিছুটা ফাঁক করে দেখুন, ওয়াফেল হয়েছে কি না। হলে নামিয়ে ফেলুন।
No comments